সিরাজগঞ্জ শাহজাদপুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত (এমপি) মহোদয় বিকেল ৪টা নাগাদ তাঁর আগমনকে ঘিরে উপজেলা জুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্মকর্তাবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেন। এ সময় শাহজাদপুর থানা পুলিশ এর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আনুষ্ঠানিকতা শেষে উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, যন্ত্রপাতির অভাব, শয্যা স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। প্রতিমন্ত্রী তার বক্তব্য বলেন গ্রামীণ জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসাসেবার মান উন্নয়নে জনবল বৃদ্ধি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে মন্ত্রণালয় কাজ করছে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলে সহযোগিতা করবেন।”
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভায় উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন।
সার্বিকভাবে প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে শাহজাদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং স্বাস্থ্যখাতে উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা।







