1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ ‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ

সলঙ্গায় মাছ বোঝাই নসিমনচাপায় ১  শিশুর মৃত্যু,আরেক শিশু আহত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

 

সলঙ্গায়( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চাপায় তাবাসসুম নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু।

শুক্রবার ( ২০ ফেব্রুয়ারী) সকালে তাড়াশ- সলঙ্গা আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় দুই শিশু দৌড়ে রাস্তা অতিক্রম করছিল। একই সময়ে পিছন থেকে আসা মাছ বোঝাই নসিমনটি দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাবাসসুম মারা যায়। অপরজনকে  গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল ও পরে বগুড়ায় নেওয়া হয়েছে।

সলঙ্গা পুলিশ জানান, ওই নসিমনটি মাছ বোঝাই দিয়ে তাড়াশ যাচ্ছিল। দুর্ঘটনার পর নসিমনটি রাস্তার পাশের ক্ষেতে ফেলে দিয়ে স্থানীয় লোকজন মাছগুলো নিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com