1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

রায়গঞ্জে আচরণবিধি ভঙ্গ: ৪ জনকে জরিমানা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ Time View
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি অমান্যের অভিযোগে চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৬ নং ভোট কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী এবং কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।
প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ভবিষ্যতে নির্বাচনী বিধি মেনে চলার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিয়েছেন।
এদিকে একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ উপজেলায় নেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত।
ভোট কার্যক্রম সচল রাখতে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয় ধানগড়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শাহেদ আলীকে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি বাস্তবায়নে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com