1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

জামায়াতের ধোঁকাবাজিতে কান দেবেন না : টুকু

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি
 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে দলের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত মোনাফেকের দল। এরা আল্লাহর জান্নাত বিক্রি করে। এদের ধোঁকাবাজিতে কেউ কান দিবেন না।

 

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া, পুকুরচালা ও বিকেলে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের মহেশকাংলা স্কুল মাঠে পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ভোটের জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। বেগম খালেদা জিয়া অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আপনারা বেগম খালেদা জিয়ার আমানত ধানের শীষে ভোট দিয়ে তার আমানতকে রক্ষা করবেন।

 

 

তিনি আরও বলেন, আপসহীন নেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়াকে আল্লাহ ইজ্জত-সম্মান দিয়ে নিয়ে গেছেন। আরেকজন ছিলেন শেখ হাসিনা। তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু তিনি তার অপব্যহার করেছেন। যে কারণে আল্লাহ তাকে ভাত খেতে দেয়নি। এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে।

 

 

 

তিনি বলেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটা দেখতে হবে। ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত ভোটার কি না। ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল চেক করবেন। নারীরা মুখ ঢেকে আসলে নারী এজেন্টরা তাদের মুখ দেখবেন। পুরুষরা খেয়াল করবেন, কেউ যাতে বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে।

 

 

আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্টের পর দোষীদের সাথে বিনা কারণে কিছু মামলা হয়েছে। ভোটের পর এসব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। কেউ হয়রানির শিকার হবেন না।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা কৃষকদলের সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডু, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ নুরুল হুদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com