1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

একবার জামায়াত ক্ষমতায় আসলে হাড়ে হাড়ে টের পাবেন: কুড়িগ্রামে‌ রিজভী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ Time View

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর

কুড়িগ্রাম—২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’কে ভোট না দেওয়ার জন্য কুড়িগ্রামের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশে নারীর অধিকার থাকবে না, বোনের অধিকার থাকবে না, মেয়েরা অফিস—আদালতে কিংবা রাজনীতিতে কোনো পদ পাবে না।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তার বক্তব্য শুনলে বোঝা যায়, তাদের মনের ভিতর কী জিনিস লুকিয়ে আছে, তা কেউ জানে না। কোনোভাবে একবার ক্ষমতায় আসলে হাড়ে হাড়ে টের পাবেন জামায়াত কী জিনিস।”

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুড়িগ্রাম—২ আসনের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এসবের প্রতিবাদ হবে ধানের শীষে ভোট দেওয়া। ধানের শীষ শুধু প্রতীক নয় একটা আবেগ। মাঠ ভরা ধান ক্ষেত দেখে যেমন কৃষকের মন ভরে যায়, তেমনি এদেশের সর্বস্তরের জনগণের আবেগের প্রিয় প্রতীক ধানের শীষ।

সমাবেশে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ওমর ফারুক, আবুবকর সিদ্দিক, বজলুর রশিদ, মাহবুবুর রহমান।

সমাবেশ শেষে কয়েক হাজার নারী—পুরুষের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শাপলা চত্বর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com