1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি : অনলাইন এডিটরস অ্যালায়েন্স আগামী পাঁচ বছর আমি আপনাদের দায়িত্ব নেব : সারজিস ৫৪ বছরে কেউ ফেরেশতা ছিলেন না : ডা. শফিকুর রহমান উল্লাপাড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, সমীকরণে আ’ লীগ ও সংখ্যালঘু ভোট তারেক রহমানসহ ৪ শীর্ষ নেতার বিটিভিতে ভাষণের সময় নির্ধারণ নাতি হিসেবে দিনাজপুরবাসীর কাছে যে আবদার করলেন তারেক রহমান  কামারখন্দে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন তাড়াশে ধানের শীষের প্রচারণায় মহিলা টিম

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি : অনলাইন এডিটরস অ্যালায়েন্স

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ Time View

দৃশ্যপট ডেস্ক

 

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, হুমকি ও কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণকে স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

 

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, গত শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা প্রদান ও হেনস্তার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে তারা উল্লেখ করেন।

 

 

সংগঠনটির নেতারা বলেন, যাদের দায়িত্ব সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মাধ্যমেই এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের বদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।

 

 

বিবৃতিতে অনলাইন এডিটরস অ্যালায়েন্স এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

 

 

এছাড়া, বিবৃতিতে আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। ভবিষ্যতে সাংবাদিকরা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

 

 

বিবৃতিতে সংগঠনের নেতারা হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com