1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি : অনলাইন এডিটরস অ্যালায়েন্স আগামী পাঁচ বছর আমি আপনাদের দায়িত্ব নেব : সারজিস ৫৪ বছরে কেউ ফেরেশতা ছিলেন না : ডা. শফিকুর রহমান উল্লাপাড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, সমীকরণে আ’ লীগ ও সংখ্যালঘু ভোট তারেক রহমানসহ ৪ শীর্ষ নেতার বিটিভিতে ভাষণের সময় নির্ধারণ নাতি হিসেবে দিনাজপুরবাসীর কাছে যে আবদার করলেন তারেক রহমান  কামারখন্দে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন তাড়াশে ধানের শীষের প্রচারণায় মহিলা টিম

তাড়াশে ধানের শীষের প্রচারণায় মহিলা টিম

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 
‎সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক ও দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।
‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক  রাজীব আহম্মেদ মাসুম-এর নেতৃত্বে  গঠিত একটি সংগঠিত মহিলা টিম তাড়াশ পৌরসভার  ৬ নং ওয়ার্ডের উলুপুর এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছে । এ সময় তারা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
‎প্রচারণাকালে মহিলা টিমের সদস্যরা বলেন, ভিপি আইনুল হক একজন পরিচ্ছন্ন  জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তারা দাবি করেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই একমাত্র কার্যকর প্রতীক।
‎স্থানীয় বাসিন্দারা জানান, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সৃষ্টি হয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের নারীভিত্তিক সংগঠিত প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক রাজিব আহমেদ মাসুম বলেন,ধানের শীষ কে  বিজয় করতে আমরা রাতদিন পরিশ্রম করে চলছি। পাশা পাশি আমাদের নারী টিম  বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চলছে। ইনশাআল্লাহ আমরা সফল হব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com