1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিলার ও কৃষি অফিস বলছে সার সংকট নেই, মাঠের চিত্র বিপরীত ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ কর্মী আটক চুয়াডাঙ্গায় বিরিয়ানি খেয়ে শিশুসহ ৯ জন অসুস্থ,হাসপাতালে ভর্তি   কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল  রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শাহজাদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৭ Time View

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী শুক্রবার থানাঘাট মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।  মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ব্যাচ এবং লাল সবুজের টি-শার্ট পড়ে বিভিন্ন ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা শাখার  হাজারো কর্মীরা অংশ নেয়।
উপজেলা ছাত্রশিবিরের (পূর্ব) সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারী রেজওয়ানুল্লাহ শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান,  সিরাজগঞ্জ -৬ আসনে  ১১দলীয় জোট প্রার্থী সাইফ মোস্তাফিজ।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা  শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক সোহেল রানা, জেলা শিবিরের সদস্য হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের (পশ্চিম) সভাপতি সামিউল ইসলাম, সেক্রেটারী (পশ্চিম) রাশেদুজ্জামান, (পূর্ব) মারুফ আহমেদ, শাহজাদপুর সরকারি  কলেজ শিবির সভাপতি সজিব শেখ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিবিরের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com