1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জে ওলামা দলের প্রচার মিছিল তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি— যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই নির্বাচনে ভয়াবহ কারচুপির শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের সিরাজগঞ্জ–৩ আসনে খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা জোরদারে বিজিবির টহল ও তল্লাশি অভিযান! রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে দাঁড়াল পুলিশ সুপার দিয়ার ধানগড়ায় ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের গণসংযোগ শাহজাদপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে মুক্তিযোদ্ধা নিহত রোজার নিয়ত আরবি-বাংলা উচ্চারণসহ অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে কি রোজা ভেঙে যাবে? জানুন

রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে দাঁড়াল পুলিশ সুপার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্মগত শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ১০ বছর বয়সী শিশু জিহাদের জীবনে ফিরেছে স্বস্তি ও আশার আলো। দীর্ঘদিন ধরে চলাফেরা করতে না পারায় চরম দুর্ভোগে থাকা এই শিশুটির পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

গণমাধ্যমে জিহাদের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচর হয়। শিশুটির কষ্ট লাঘবে তাৎক্ষণিক মানবিক উদ্যোগ হিসেবে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম খান সরাসরি জিহাদের পরিবারের হাতে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম কিবরিয়া এবং থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

জিহাদের পরিবার জানায়, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিশুটি কখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। অভাবের সংসারে তার চিকিৎসা ও চলাচলের উপকরণ জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। এমন অবস্থায় পুলিশের এই সহযোগিতা তাদের জন্য এক অনন্য সহায়তা হয়ে এসেছে।

স্থানীয়রা জানান, সৎ মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর জেলা পুলিশের মানবিক সহায়তা মিলিয়ে জিহাদের জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন তৈরি হয়েছে। হুইলচেয়ার পেয়ে শিশুটির মুখে যে হাসি ফুটেছে, সেটিই মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ।

এ বিষয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবিক দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com