1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জে ওলামা দলের প্রচার মিছিল তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি— যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই নির্বাচনে ভয়াবহ কারচুপির শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের সিরাজগঞ্জ–৩ আসনে খেলাফত মজলিস প্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা জোরদারে বিজিবির টহল ও তল্লাশি অভিযান! রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে দাঁড়াল পুলিশ সুপার দিয়ার ধানগড়ায় ধানের শীষের পক্ষে জাভেদ হাসান মাহমুদের গণসংযোগ শাহজাদপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে মুক্তিযোদ্ধা নিহত রোজার নিয়ত আরবি-বাংলা উচ্চারণসহ অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে কি রোজা ভেঙে যাবে? জানুন

অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে কি রোজা ভেঙে যাবে? জানুন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

 

 

ইসলাম ডেস্ক

 

রমজান মাসে রোজা রাখার সময় মুসলমানরা শুধু পানাহার থেকেই বিরত থাকেন না, বরং এমন সব কাজ থেকেও সতর্ক থাকার চেষ্টা করেন, যাতে অনিচ্ছায় হলেও রোজার ক্ষতি হয়ে যেতে পারে।

বিশেষ করে অজু বা গোসলের সময় অনেকের মনেই একটি প্রশ্ন জাগে, কুলি করা বা নাকে পানি দেওয়ার সময় যদি অসাবধানতাবশত পানি গলার ভেতর চলে যায়, তাহলে রোজার কী হবে?

 

বিষয়টি খুবই সাধারণ হলেও শরিয়তের দৃষ্টিতে এর স্পষ্ট নির্দেশনা রয়েছে। হাদিসে রোজা অবস্থায় অজু-গোসলের সময় বাড়তি সতর্ক থাকার কথা বলা হয়েছে এবং ফিকহের কিতাবগুলোতেও এ বিষয়ে আলেমদের মতামত উল্লেখ আছে। তাই রোজা সহিহভাবে আদায় করতে এ মাসআলাটি জানা গুরুত্বপূর্ণ।

চলুন তাহলে জেনে নিই, অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে কি না-

ইসলামি স্কলাররা বলছেন, অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙ্গে যাবে। লাকিত ইবনে সাবিরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,بالغ في الاستنشاق إلا أن تكون صائما

অর্থ : তোমরা (অজু-গোসলে) ভালোভাবে নাকে পানি দাও তবে রোজা অবস্থায় নয়। (আবু দাউদ : ২৩৬৩ ও তিরমিজি : ৭৮৫)

হজরত সুফিয়ান সাওরি (রাহ.)-এর অভিমত হলো, ‘রোজা অবস্থায় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙ্গে যাবে এবং তা কাজা করতে হবে। অজু ফরজ নামাজের জন্য হোক বা নফল নামাজের জন্য। (মুসান্নাফে আবদুর রাজযাক : ৭৩৮০)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com