1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

সিরাজগঞ্জ ও পাবনার ১১টি আসনে ধানের শীষের প্রার্থীদের ভার জনগণের হাতে তুলে দিলেন তারেক রহমান 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জ ও পাবনার ১১টি আসনে ধানের শীষের প্রার্থীদের ভার জনগণের হাতে তুলে দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বিসিক শিল্পপার্কে আয়োজিত নির্বাচনী জনসভা শেষে তিনি দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতিক তুলে দিয়ে তাদের ভার জনগণের হাতে তুলে দেন।

 

 

প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ভিপি আইনুল হক (অসুস্থ্যতাজনিত কারণে সমাবেশস্থলে অনুপস্থিত ছিলেন), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এম এ মুহিত এবং পাবনা-১ (বেড়া-সাথিয়া) আসনে ভিপি শামসুর রহমান, পাবনা-২ (সুজানগর) আসনে সেলিম রেজা হাবিব, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনে শামসুর রহমান শিমুল বিশ্বাস।

 

 

১৯ বছরেরও বেশি সময় পরে তারেক রহমান সিরাজগঞ্জে আসেন। তার আগমণকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। শনিবার সকাল ১০টা থেকেই জনসভাস্থলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুরের মধ্যে হাজার কানায় পূর্ণ হয়ে বিসিক শিল্পপার্ক মাঠ। ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। বেলা পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় নির্বাচনী জনসভা শুরু হয়।

 

 

বিকেল ৩টা ৩৫ মিনিটে তারেক রহমান জনসভা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। প্রিয় নেতার উপস্থিতিতে মুহুর্মুহু করতালি ও শ্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। দুই হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান।

 

 

এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com