1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা  রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করল সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

নির্বাচনী সংবাদ সংগ্রহে যেভাবে পরিচয়পত্র পাবেন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ Time View

 

নিজস্ব প্রতিনিধি 

 

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের ৬টি আসনে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫ অনুযায়ী পরিচয়পত্র ও গাড়ীর স্টিাকর দেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ীর স্টিকার সংগ্রহের জন্য আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদিক/গণমাধ্যমকর্মীদের জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ও রিটানিং অফিসার বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

 

যেসব গণমাধ্যমকর্মীরা পরিচয়পত্র ও গাড়ীর স্টিকার পাবেন:

দৈনিক, সাপ্তাহিক, ইলেকট্রনিক গণমাধ্যম যেমন-রেডিও, টেলিভিশন, সরকার অনুমোদিত অনলাইন নিউজ, এজেন্সি, আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল ও নিউজ এজেন্সির সাংবাদিকের পরিপয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। এদের মধ্যে

যেসব পত্রিকার নাম চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিডিয়া লিস্টে রয়েছে; এছাড়াও দৈনিক পত্রিকার নিবন্ধন রয়েছে এবং নিয়মিত প্রকাশিত হয় সেসব পত্রিকার সাংবাদিকরা আবেদন করতে পারবেন। এছাড়াও যে সকল ফ্রি-ল্যান্স সাংবাদিকের তথ্য অধিদপ্তরের পাসধারী পিআইডি এ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, সেই সকল

সাংবাদিকদের সাংবাদিক পরিচপয়পত্র ইস্যু করা হবে। তবে পিআইডি’র এ্যাক্রিডিটেশন কার্ড নেই এমন কোন ফ্রি-ল্যান্স সাংবাদিকদের পরিচপয়পত্র ইস্যু করা হবে না।

অপরদিকে সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে সহায়তা করার জন্য সাপোর্ট স্টাফ (মিডিয়া /ক্যামেরা পারসন/অন্যান্য) নিয়োজিত থাকবেন তাদের স্টাপোর্ট স্টাফ (মিডিয়া) পরিচয়পত্র প্রদান করা হবে।

 

পরিচয়পত্রের জন্য যেভাবে আবেদন করতে হবে:

সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল প্যাডে নিউজ এডিটর/চিফ রিপোর্টার/বার্তা প্রধান/ব্যুরো প্রধান/জেলা প্রতিনিধির স্বাক্ষরিত আবেদনপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান হতে কতজন সাংবাদিককে এ্যাসাইনমেন্ট দেয়া হলো তাদের নাম, পদবী, প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়পত্র/পিআইডি কার্ড ইত্যাদি উল্লেখ করতে হবে।

আবেদনপত্রের সাথে হালনাগাদ সাংবাদিক পরিচয়পত্র/পিআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তেলা ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি সংযুক্ত করতে হবে। টেলিভিশনের সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে সহায়তা করার জন্য যে সকল সাপোর্ট স্টাফ (টেকনিশিয়ান) নিয়োজিত থাকবেন, তাদের স্টাপোর্ট স্টাফ (মিডিয়া) পরিচয়পত্রের জন্য একই পদ্ধতিতে আবেদন করতে হবে।

 

গাড়ি/মোটর সাইকেল স্টিকারের জন্য সংশ্লিষ্ঠ সাংবাদিককে স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডি কপি, এনআইডির কপি, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি মোটরসাকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেটসহ আবেদন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com