1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

জামায়াত ছাড়া দেশের মানুষের জানমাল ও মানচিত্র নিরাপদ নয়: রফিকুল ইসলাম খান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ছাড়া কোনো দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশের মানুষের জানমাল ও মানচিত্রের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের কোনো বিকল্প নেই। ৫ আগস্টের পর একটি দলের খুনোখুনির কারণে তারা নিজেদের দলের প্রায় ২০০ জন মানুষকে হত্যা করেছে। তাদের কাছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আশা করা যায় না, দেশের মানচিত্রের নিরাপত্তাও নয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১০ নম্বর বড়হর ইউনিয়নের উদ্যোগে বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো স্থান থাকবে না। “উল্লাপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে। এই উল্লাপাড়া আমার, আপনার, আমাদের সবার। আমরা সবাই মিলে উল্লাপাড়াকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব—ইনশাল্লাহ।”

পথসভায় বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর শাহীন আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন প্রচার সম্পাদক কে এম আলাওল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শোয়াইব আহমেদ, এনসিপির উপজেলা সদস্য সচিব মাসুম আনমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com