1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করল সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View

 

ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারে গেলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করতে চাই না। শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী তারেক রহমান।

 

তারেক রহমান বলেন, নিজের ঘরে এসে কী বলব তাল হারিয়ে ফেলেছি। নিজেও অনেকটা ইমোশনাল (আবেগাপ্লুত) হয়ে গেছি। ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই। আমি এত রাতে যে সভা করছি, এ যে রাজনীতি করছি, আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন, আমি কিন্তু পারতাম না। ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন, সেই দোয়া আপনারা করবেন।

তিনি আরও বলেন, ১৯ বছর আগে যখন এখানে এসেছিলাম, সেদিন বগুড়া সদরসহ সমগ্র জেলার মানুষের জন্য যে যে কাজগুলো করার দরকার ছিল, তা কমবেশি করার চেষ্টা করেছি। সরকারের আইন-কানুন, নীতি-রীতির মধ্য থেকে যতটুকু সম্ভব হয়েছে, তা করার চেষ্টা করেছি। বনানী-মাটিডালি চওড়া রাস্তা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং গ্যাসের লাইনসহ মানুষের জন্য যা যা প্রয়োজন, এ রকম বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি।

 

বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী দিনে আমরা সরকার গঠন করলে শুধু বগুড়ার কথা চিন্তা করলে হবে না, গোটা দেশকে এগিয়ে নিতে হবে। বগুড়াবাসীকে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। অপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, আমরা সরকারে গেলে চাকরি-বাকরি ,ব্যবসা-বাণিজ্য— সবকিছুই যোগ্যতার ভিত্তিতেই হবে। আমরা চাইব না অন্যরা কেউ আমাদেরকে বিতর্কিত অবস্থায় ফেলুক। আমরা বগুড়ার নাম খারাপ করতে চাই না। বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে। তবে আমরা আমাদের অধিকার আদায় করতে গিয়ে খেয়াল রাখব, অন্যের অধিকার যাতে নষ্ট না হয়। ন্যায্য অধিকার থেকে কাউকে যাতে

 

আমরা বঞ্চিত না করি।

তারেক রহমান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনের প্রার্থী মীর শাহে আলম, বগুড়া–৩ আসনের প্রার্থী আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ আসনের প্রার্থী মোরশেদ মিলটন।

এছাড়ারও অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন- একেএম মাহবুবুর রহমান, ভিপি সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, পিপি আবদুস বাছেদ। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার ছয়টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

দেশের উত্তরাঞ্চল সফরের প্রথম দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও নওগাঁ জেলা সফর শেষে রাত ১১টা ৫০ মিনিটে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হন। সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত হয়েই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আতাউল্লাহ নিজামি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান চালাতেই তিনি এ উত্তরবঙ্গ সফর শুরু করেছেন।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com