1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুধকুমারের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত ভূরুঙ্গামারীর নিম্নাঞ্চল কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা শুভ উদ্বোধন করা হয় নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা  রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করল সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

৩১ জানুয়ারি সিরাজগঞ্জে তারেক রহমানের নির্বাচনী জনসভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

নির্বাচনী জনসভায় অংশ নিতে সিরাজগঞ্জ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

আগামী শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলায় বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

 

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও আসছেন। এদিন জেলার ৬টি আসনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেবেন তিনি।

 

 

এদিকে  বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতেও তারেক রহমানের সিরাজগঞ্জ জনসভায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেরণ করা ওই চিঠিতে নির্ধারিত স্থানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে।

 

সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জনসভা সফল করতে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমণকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। জনসভায় বিপুল সংখ্যক জনসমাগম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com