1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক রায়গঞ্জে মধ্যরাতে চোলাইমদ সেবন,নদীর পাড় থেকে যুবক গ্রেফতার রংপুরে নারীর পায়ের রগ কেটে হত্যা, গ্রেপ্তার ২  পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাঙচুর তাড়াশের মডেল মসজিদ উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক  যুদ্ধবিরতির জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দিল ইরান লিফটের গর্তে ফেলে হত্যা ঘাতক গ্রেফতার দুই কাতল মাছের দাম ৯১ হাজার টাকা

পতিত জমিতে বড়ই ফলের আবাদ, সফল কৃষি উদ্যোক্তা রুবেল খাঁন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২০২ Time View

 

সাব্বির মির্জা,তাড়াশ(সিরাজগঞ্জ)) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মো: রাহাদ খাঁন রুবেল নামের এক ব্যক্তি বিভিন্ন উন্নত জাতের বড়ই চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন।

তিনি এলাকার অন্য কৃষকদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন তার এই সফলতা দেখে এলাকার অনেকেই তার মতো করে বড়ই বাগন গড়ে তোলার স্বপ্ন দেখছেন। নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামে আলীম হোসেনের নিজস্ব বিশ বিঘা জমির সঙ্গে সংলগ্ন আরও ৫ বিঘা জমি লিজ নিয়ে মোট ২৫ বিঘা জমিতে বড়ই বাগান গড়ে তুলেছেন। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতায় এখন থেকে ৭ মাস আগে তিনি বড়ই গাছ রোপণ করেন তিনি।
জমিতে উন্নত জাতের বলসুন্দরী, থাইকুল, আপেল কুল এবং কাশ্মীরি জাতের মোট ১ হাজার ২০০শটি গাছ রোপণ করেন।জমি তৈরি, চারা ক্রয়, রোপণ, পরিচর্যা এবং বড়ই উত্তোলন পর্যন্ত তার মোট খরচ ধরা হয়েছে ২ লাখ টাকা।এ বছর প্রথম তার বাগানের গাছসমূহে বড়ই ধরেছে। গাছে গাছে এখন ব্যাপক সংখ্যক বড়ই শোভা পাচ্ছে।বড়ইগুলো আকারে যেমন বড় তেমনই খেতেও সুমিষ্ট হয়েছে।

কৃষক রাহাদ খাঁন রুবেল বর্তমান বাজার অনুযায়ী প্রত্যাশা করছেন তিনি প্রথম বছরই প্রায় ৪ লাখ টাকার বড়ই বিক্রি করতে সক্ষম হবেন।সেই হিসেবে প্রথম বছরই তিনি জমি থেকে খরচ বাদ দিয়ে প্রায় ৫ লাখ টাকা লাভ করবেন, যা অন্য কোনো ফসল থেকে কখনো সম্ভব নয়।পরবর্তী বছরগুলোতে গাছ আরও পরিপক্ব হলে রড়ইয়ের উৎপাদন আরও বাড়বে। এতে আরও বেশি আর্থিক লাভ আসবে।

স্থানীয় পার্শ্ববর্তী আগ্রহী অনেক কৃষক রাহাদ খাঁন রুবেলের সঙ্গে যেগাযোগ করতে শুরু করেছেন। এমনকি কৃষি বিভাগের সঙ্গে ওইসব আগ্রহী কৃষক যোগাযোগ করছেন পরামর্শ নিয়ে নিজেদের জমিতে বাগান সৃজন করতে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, অত্যন্ত লাভজনক হওয়ায় তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় উন্নত জাতের বড়ই চাষ শুরু হয়েছে। কৃষকদের মধ্যে অনেক বেশি আগ্রহ দেখা যাচ্ছে।যার ফলে এ বছর ৩৫০ হেক্টর জমিতে উন্নত জাতের বড়ই চাষ হয়েছে। তারই ধারাবাহিকতায় রাহাদ খাঁন রুবেল একটি বড়ই বাগান গড়ে তুলে অত্যন্ত সফলতা অর্জন করেছেন।

তিনি বলেন, যারা এমন উন্নতজাতের বড়ই বাগান গড়ে তুলবেন কৃষি বিভাগ তাদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com