1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ ‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ ঘোষনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪০০ Time View

 

বিশেষ প্রতিনিধি 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ – তাড়াশ) আসনের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। যাচাই-বাছাই শেষে বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক এই ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র, হলফনামা ও অন্যান্য তথ্য যথাযথভাবে যাচাই করে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে রায়গঞ্জ, তাড়াশ ও সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে সিরাজগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে ভোটের লড়াই আরও জমে উঠবে। আগামী দিনে প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য,৬৪, সিরাজগঞ্জ-৩ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com