1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শাহজাদপুর একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, রায়গঞ্জে প্রাণ গেল কিশোর মোটরসাইকেল আরোহীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকাশ চন্দ্র মাহাতো (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা থেকে তাড়াশগামী সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ চন্দ্র মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আকাশ চন্দ্র মাহাতো মোটরসাইকেলযোগে দোস্তপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অল্প বয়সে কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র মাহাতো জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com