1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক   রায়গঞ্জে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত  শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ইউপি সদস্য পেয়ারা খাতুনকে হত্যার ঘটনায় নিহতের স্বামী আব্দুল আলীমকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রবিবার (৩০ নভেম্বর)  বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে কয়েক শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।  এসময় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে হত্যাকারীর ফাঁসির দাবিতে স্লোগান দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত নিহত পেয়ারা খাতুনের মেয়ে মুক্তি, ভাই কামাল, মজিদ সরকার,  আবুল সরকার, আবু সাঈদ জানান, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পেয়ারা খাতুন ১ বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত পেয়ারা খাতুনের বাবা হানিফ সরকার বাদী হয়ে আব্দুল আলীমকে প্রধান আসামী করে ৬ নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, ইউপি সদস্য পেয়ারা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পেয়ারা খাতুনের বাবা হানিফ সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের আটকে চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com