1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

উল্লাপাড়ায় বিষ ছিটিয়ে নষ্ট করা হলো কৃষকের সরিষা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

উল্লাপাড়া প্রতিনিধি:

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে শত্রুতা করে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র বংকিরাট গ্রামের ফসলের মাঠে বিষ ছিটিয়ে আব্দুল মোতালেব নামের এক কৃষকের সরিষার গাছ নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষের তোড়ে অন্তত দেড় বিঘা জমির সরিষা পুড়ে নষ্ট গেছে। মোতালেব এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগপত্রে আব্দুল মোতালেব বলেছেন, পার্শ্ববর্তী উধুনিয়া গ্রামের আব্দুস সামাদ, রহমত আলী রাজু ইসলাম ও আব্দুর রহিমের সঙ্গে জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে তার পরিবারের গোলযোগ চলে আসছে। এই গোলযোগকে কেন্দ্র করে উল্লাপাড়া মডেল থানায় এবং সিরাজগঞ্জ আদালতে একাধিক মামলাও রয়েছে। আসামী পক্ষ এ সব মামলা তুলে নেওয়ার জন্য ইতোপূর্বে মোতালেবকে একাধিকবার হুমকিও দিয়েছেন। গত শুক্রবার রাতে তার দেড় বিঘা জমিতে লাগানো সরিষা গাছে বিষ ছিটিয়ে গাছগুলো সবই নষ্ট করে ফেলা হয়েছে। বিষের তোড়ে পুড়ে গেছে সরিষা গাছ। এতে তার ব্যাপক ক্ষতি হয়ে গেছে। মোতালেব অভিযোগে আরও উল্লিখ করেন, তার ধারণা কথিত ব্যক্তিরা পূর্ব শত্রুতার জের ধরে তার সরিষার জমি বিষ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে। তিনি তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে অভিযুক্ত রহমত আলী ও আব্দুর রহিমের সঙ্গে কথা বললে তারা এই ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নন বলে দাবি করেন। উপরন্তু আব্দুল মোতালেব শত্রুতামূলকভাবে তাদেরকে ফাঁসানোর জন্য থানায় এ ধরনের অভিযোগ দিয়েছেন বলে উল্লেখ করেন এই দুই ব্যক্তি। অপর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক মোতালেবের অনেক ক্ষতি হয়ে গেছে। তদন্ত শুরু হয়েছে। প্রকৃত দোষীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com