1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মারপিটে এক জেলে নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

 

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে বিমল ওরফে তেঁতুল হলদার (৬০) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে জাল ফেলা নিয়ে বিরোধ সৃষ্টি হলে দুই নৌকার জেলেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে বিমল ওরফে তেঁতুল হলদার আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গেলে শুক্রবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তেঁতুল হলদার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হলদার পাড়ার বাসিন্দা।

নিহত তেঁতুল হলদারের ছেলে আকাশ ও ভাতিজা কৃষ্ণ হলদার জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলতে গিয়ে প্রতিবেশী হরেন হলদার, প্রবাস হলদার ও রিপন হলদারের সাথে বিরোধ সৃষ্টি হয়। রাতে নদীর মধ্যেই দুই নৌকার জেলেদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ মারপিটে বিমল ওরফে তেঁতুল হলদারের মাথা ফেটে গেলে রাতেই হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনলে সকালে আবারও অসুস্থ হয়ে পড়ে। এদিন হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, “ঘটনাস্থলেই আছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com