1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় চার জনের যাবজ্জীবন বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বিলম্ব, খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় মেডিকেল রিপোর্টে কারসাজি নিয়ে ক্ষোভ  বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন

রায়গঞ্জে রুহী আফজালের লিফলেট বিতরণ ও গণসংযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ Time View

 

এস. আলম সিরাজগঞ্জ :

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ অক্টোবর ) রায়গঞ্জের এরান্দহ ও নলকার বকুলতলা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রুহী আফজাল।

তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের হাতে তুলে দেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

রুহী আফজাল বলেন,“আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। দল যাকেই নমিনেশন দিক না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

প্রতিদিনই তিনি তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লা, হাট-বাজার ও প্রত্যন্ত গ্রামীণ জনপদে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

উল্লেখ্য, রুহী আফজাল সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক সদস্য ও সলঙ্গা থানা বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক। তিনি একমাত্র সফল নারী উদ্যোক্তা ও “ক্লিন ইমেজ” নেত্রী হিসেবে এলাকায় সুপরিচিত।

তার পিতা প্রয়াত আফজালুল হক মনি তালুকদার ছিলেন সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির এম.এল.এ এবং পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রুহী আফজাল ছাত্রজীবন থেকেই বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com