1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন প্রার্থিতা বাতিলের রায়: সীতাকুণ্ডে সড়ক অবরোধ ও নেতাকর্মীদের ক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের ঝুঁকিতে জীববৈচিত্র্য 

রংপুরের শিশুপার্কে শিশু ট্রেনের নিচে পড়ে শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে শিশুটির পরিচয় জানা যায়নি। শিশুটির পরিচয় ও বিস্তারিত জানতে হাসপাতালে গিয়েও তাদের পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে তড়িঘড়ি করে মরদেহ নিয়ে চলে যান অভিভাবকরা। এমনকি ডেড সার্টিফিকেটও সংগ্রহ করেননি তারা।

চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রেল লাইননের উপর দিয়ে মানুষের চলাচলের রাস্তা করা হয়েছে। কিন্তু ট্রেন চলাচলের সময় সে রাস্তা বন্ধ করার কোন ব্যবস্থা রাখা হয়নি। কর্তৃপক্ষের উদাসীনতাই এ দুর্ঘটনার জন্য দায়ী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রংপুর জেলা ভেটেরিনারি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ওমর ফারুক বলেন, শিশুটি তার মা ও বাবার সঙ্গে চিড়িয়াখানার ভেতর শিশু পার্কে দাঁড়িয়ে ছিল। ট্রেন চলন্ত অবস্থায় হঠাৎ শিশুটি হাত ছেড়ে ট্রেনের ভেতরে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মা-বাবার সঙ্গে লালমনিরহাট থেকে এসেছিল বলে শুনেছি। এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্কতা অবলম্বন করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com