1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

দল যাকে নমিনেশন দেবে, তার পক্ষেই কাজ করতে হবে- রায়গঞ্জে জনসভায় লেলিন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৭ Time View

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন বলেছেন, “দল যাকে নমিনেশন দেবে, তার পক্ষেই আমাদের কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি আমার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করব। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

লেলিন বলেন, “আমি এমপি নির্বাচিত হলে রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করব। জনগণের নিরাপত্তা ও উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ডে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, এবং সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল ইসলাম মাষ্টার, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল বারী তালুকদার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com