1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

চিরিরবন্দরে ৫ দিন ব্যাপী ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৫ দিন ব্যাপী ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটস এর আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ৫ দিন ব্যাপী ১৩০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করেন উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

 

উপজেলা স্কাউটস এর কমিশনার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন সরকারের সভাপতিত্বে এসময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক সৈকত হোসেন (সিএলটি), সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র অধিকারী সিএলটি, দিনাজপুর জেলা স্কাউটস এর সহকারি কমিশনার (আইসিটি) মোরশেদ উল আলম, প্রশিক্ষক ইয়াকুব আলী এএলটি, প্রশিক্ষক আতাউর রহমান সিএলটি, প্রশিক্ষক প্রফুল্ল কুমার বর্মণ সিএলটি, প্রশিক্ষক জাকিয়া পারভীন, রওশন আরা চৌধুরী, চিরিরবন্দর উপজেলা সাবেক স্কাউটস সম্পাদক লুৎফর রহমান, উপজেলা কাব লিডার ইমরুন নাহার, প্রশিক্ষক মমিনুর রশিদ, প্রশিক্ষক আহসান উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ আফছার আলী।কোর্সে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ ৪৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com