1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। নিহতের নাম ইউসুফ ইকবাল (৩০)। তিনি সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ ইকবাল ঘুড়কা সমবায় তেল পাম্প এলাকায় গেলে পাম্পের স্টাফরা তাকে চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধর ও বৈদ্যুতিক শক দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে ৮ অক্টোবর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ মারা যান।

ঘটনার পর নিহতের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পরপরই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com