1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা-ইলিশ ধরায় জেলের কারাদণ্ড, দুটি নৌকা জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ Time View

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযন্ত সারাদেশে ‘মা’ ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ১ জেলেকে আটকের পর ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসয় নিষিদ্ধ জাল, কাঠের নৌকা ও মা ইলিশ জব্দ করা হয়ছে।

 

সোমবার (৬ অক্টোবর) সকল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চালুহারা, স্থল চর, বোয়ালকান্দি এলাকার যমুনা নদীর বিভিন্ন  পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনা করেন   উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান । অভিযানে মাছ ধরার দুইটি কাঠের নৌকা, ৪ হাজার  মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলে উপজেলার স্থল ইউনিয়নের কিসমত মোল্লার ছেলে মো.রুহুল আমিন(৬০)।

 

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, বিআরডিবি কর্মকর্তা মো.সেলিম রেজা, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি,চৌহালী নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com