1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক রায়গঞ্জে মধ্যরাতে চোলাইমদ সেবন,নদীর পাড় থেকে যুবক গ্রেফতার রংপুরে নারীর পায়ের রগ কেটে হত্যা, গ্রেপ্তার ২ 

শাহজাদপুরে বেসরকারি হাসপাতালে জরিমানা, অপারেশন কার্যক্রম স্থগিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনের পর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে অব্যবস্থাপনা ও নিয়ম বহির্ভূতভাবে হাসপাতাল পরিচালনার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ভেড়ুয়াদহ মহল্লায় ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটালে’ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) ওই হাসপাতালে এক নারীর সিজার অপারেশন করা হয়। রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে মৃত নবজাতককে বিস্কুটের প্যাকেটে রেখে লুকিয়ে রাখার অভিযোগ ওঠে। তবে পরিবার থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না করায় এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।

অভিযানের সময় হাসপাতালের অনুমোদিত ১০ বেডের পরিবর্তে ১৮ বেডে চিকিৎসা কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া যায়। এ ছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন এবং যথাযথ চিকিৎসক না থাকার বিষয়েও অভিযোগ পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া গেছে। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপারেশন কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ নথিপত্র যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com