1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বাবুকে আহ্বায়ক, সোহেল রানাকে সদস্য সচিব করে ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটি অনুমোদন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

এরশাদ আলী,সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওমর ফারুক বাবুকে আহ্বায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব রঞ্জু মুন্সী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা ও অনুমোদন করেন।

দলের সাংগঠনিক শক্তি বাড়ানো, স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঘোষিত কমিটিতে মাসুদ রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন,মোঃ খালিদ হাসান, মোঃ আল-আমিন, আল-আমিন শেখ, মোঃ বাবুল আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শেখ, মনিরুল ইসলাম, মোঃ শামীম, মজনু পাটোয়ারী ও মোঃ হাসমত আলী।

কমিটির অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর ঘুড়কা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে স্বেচ্ছাসেবকদলকে জনসম্পৃক্ত কর্মসূচিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু মুন্সী বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আরও সুসংগঠিত ও সক্রিয় হবে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ কমিটি আগামীতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com