1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ ঘোড়াঘাটে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২ রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা জৈব সারের বদলে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি দুধকুমারের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত ভূরুঙ্গামারীর নিম্নাঞ্চল কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা শুভ উদ্বোধন করা হয় নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা  রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করল সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ র‌্যাবের যৌথ অভিযানে তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ Time View
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবক
 নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইসমাইল হোসেন পৌরশহরের কাদিম নগর এলাকার মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। তিনি স্থানীয় একটি সীমানা বেষ্টনী তৈরির কারখানায় কারিগর হিসাবে কাজ করতেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ইসমাইল তার দুই বন্ধুকে নিয়ে করতোয়া নদীর হাজিরঘাটে গোসল করতে যান। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার দিয়ে নদীর এপার থেকে অপর পারে যান। পরে আবার ফেরত আসার সময় দুই বন্ধু ফিরে আসলেও নিখোঁজ থাকে ইসমাইল।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রংপুর বিভাগীয় ডুবুরী দলকে খবর দিলে তাঁরা এসে উদ্ধারের চেষ্টা শুরু করে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে উপজেলা ফায়ারসার্ভিস’সহ রংপুর ডুবুরি দল তাঁরা এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা দুপুর থেকে নদীতে উদ্ধার কাজ পরিচালনা করছি। তবে এখন পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান পাইনি। তবে দিনের আলো থাকা পর্যন্ত আমাদের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com