1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কালুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জের দিকনির্দেশনায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল তাড়াশ থানার কালুপাড়া এলাকার ডাক্তার ইউসুফ প্রামানিকের পুকুরপাড়ের দক্ষিণ পাশে অবস্থিত মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পিছনে অভিযান চালায়। এসময় ২১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বুলবুল হোসেন (৬২)। তিনি মৃত শুকাল উদ্দিন সরকারের ছেলে এবং তাড়াশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খুটিগাছা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল হোসেন স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সিরাজগঞ্জের তাড়াশ থানাসহ আশপাশের এলাকায় এবং দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন
দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি, র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com