1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

নিখোঁজ গৃহবধু জামিলার মরদেহ মিললো পুকুরপাড়ের ঝোপে!

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর জামিলা খাতুন (৪০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামিলা খাতুন ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে উজ্জল হোসেন দেখেন, তার স্ত্রী বিছানায় নেই। আত্মীয়স্বজন মিলে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার উজ্জল উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন পুকুরপাড়ের ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, মরদেহটি অর্ধগলিত ও পোকায় ক্ষতিগ্রস্ত থাকায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই আব্দুস সাত্তার মনে করেন, তার বোনের মৃত্যু স্বাভাবিক নয়। তবে এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com