1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে শাহজাদপুরে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩২৫ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগষ্ট) সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটনের সভাপতিত্বে এবং সহসভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুণ্ডু, আতাউর রহমান পিন্টু, সাংবাদিক আবুল কাশেম, শফিউল হাসান চৌধুরি, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মাধ্যমে সাহসীদের থামিয়ে দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করতে চেয়েছে সন্ত্রাসীরা। এই ন্যাক্কারজনক হত্যার মাধ্যমে নতুন করে কণ্ঠরোধের সংস্কৃতি চালু করার হীন চেষ্টা চালানো হয়েছে। শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যার মাধ্যমে ভয়ের যে সংস্কৃতি চালু করতে চেয়েছে সন্ত্রাসীরা তা কখনোই সফল হতে দেয়া যাবে না। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com