1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

রাণীশংকৈলে নবাগত হাজীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৪ Time View
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবাগত হাজীদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে রাণীশংকৈল উপজেলা হাজী কল্যাণ সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংগঠনের সভাপতি আলহাজ্ব এ. জেড. সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা রজব আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বখতিয়ার হোসেন, ইউনিয়ন সভাপতি একেএম ফজলুল হক, মজিরউদ্দীন আহমদ, কামরুজ্জামান, আনিসুর রহমান, পৌর সম্পাদক মানিক খাঁন এবং মোয়াল্লেম মাসুউদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত প্রায় ১৬০ জন হাজীকে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির শান্তি এবং হাজীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com