1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১০ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিন হত্যা ও এক হত্যা চেষ্টার মামলার আসামি রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

আব্দুল হক প্রামাণিক বৈষম্যবিরোধী আন্দোলনে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ শিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার রবিবার রংপুরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালতে উপস্থিত আইনজীবী রোকনুজ্জামান রোকন আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com