1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু

ঘোড়াঘাটে ৫ কলোনী বাসীর মানববন্ধন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৭ Time View
মনোয়ার বাবু, ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর.ও) কর্তৃক এস, এ রেকর্ডীয় মালিকদের ১৩.৭৫ একর সম্পত্তি বে- আইনীভাবে হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই জমিতে বসবাসকারী উপজেলার ৫ কলোনীর বাসিন্দা।
শনিবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফছারাবাদ, নুরজাহানপুর কলোনীর ভুক্তভোগী অন্তত ৫ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন অংশ নেয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখার আমির মো. আনোয়ারুল ইসলাম, এবি পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, উপজেলা জামাতের আমির মোফাখখায়ের ইসলাম মোল্ল, এনসিপি’র ঘোড়াঘাট উপজেলার সমন্বয়ক আব্দুল মান্নান সরকার, কলোনী বাসির পক্ষে বত্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, মো.জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন ভারত সম্রাট অধীনে ভারতীয় মুসলিম সৈনিকগণ পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করলে আগত মুসলিম রিফিউজি সৈনিক ও তাদের পরিবারবর্গকে পুর্নবাসনের লক্ষ্যে ১৯৫৩ সালে তৎকালীন সরকার ৬৮/৪ অফ ৫২-৫৩ নং এল.এ কেসমূলে অধিগ্রহণ করে। পরবর্তীতে ১৯৫৮ সালে স্থায়ীভাবে পুর্নবাসনের লক্ষ্যে বসবাস ও চাষাবাদের জন্য প্রত্যেক মহাজেরদরকে ৫/১০ একর করে জমি বরাদ্দ প্রদান করে। এতে আমাদের মৌরশগণ বাড়িঘর নির্মাণ করে খাজনা-খারিজ ও এস.এ খতিয়ান প্রস্তুত করে।
ভোগদখল পূর্বক শান্তপূর্ণ বসবাস কালীন সেনাবাহিনীর মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিসস(এম. এফ.আর.ও) সদস্যারা সশস্ত্র বোর্ডের জমি দাবি করে নানা ভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com