1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক

দুধের চেয়ে যেন কোনক্রমেই গোখাদ্যের দাম বেশী না হয় – উপদেষ্টা ফরিদা আখতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯৪ Time View

মাসুম হোসেন অন্তু, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুরে খামারীদের দুধের দাম বাড়ানোর প্রতিশ্রতি দিয়ে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুধের চেয়ে যেন কোনক্রমেই গোখাদ্যের দাম বেশী না হয়। খামারীরা অনেক কষ্ট করে পশু লালন পালন করে যদি দুধের দাম ঠিকমত না পান তাহলে কোন স্বার্থকতা থাকে না। তাই খামারীদের কথা চিন্তা করে এবং গোখাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে। শনিবার বিকেলে পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারী সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এসময় তিনি খামারীদের উদ্দেশ্যে আরও বলেন, পাবনা-সিরাজগঞ্জ এলাকায় দেশের সবচেয়ে বেশী পশু পালন করা হয়। দেশ ও দেশের বাইরে মাংস ও দুধের চাহিদা পুরণ হয় এই অঞ্চল থেকে। তাই এই অঞ্চলের পশু যেন খোড়া এবং জ্বরা রোগ থেকে মুক্ত থাকে তার জন্য ভ্যাকশিন সংগ্রহ করতে হবে। আর ভ্যাকশিন সরবোরাহ করা সরকারের দায়িত্ব। এটা কোন দয়া নয় বরং খামারিদের এটা অধিকার। খামারীরা তাদের অধিকার আদায় করে নেবে। তাহলে সারা দুনিয়াকে বলা যাবে এই অঞ্চলের পশু সুস্থ এবং এর মাংস এবং দুধ উৎকৃষ্ট মানের।

প্রধান অতিথি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের বড় বড় রাজনৈতিক দল যা করতে পারেনি তা আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরা করে দেখিয়েছে। তাই আগে কি হয়েছে তা নিয়ে হিনমন্যতায় না ভুগে আপনারা আপনাদের অধিকার আদায় করে নিবেন।

শনিবার বিকেলে পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারী সমাবেশ ও মত বিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাণীসম্পদ সম্প্রসারন অফিসার ডা. সোনালী খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ড. মো. আবু সুফিয়ান, প্রাণীসম্পদ অধিদপ্তরের সম্প্রসারন পরিচালক ডাঃ শামসুন্নাহার আহম্মদ, প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক এ বি এম আব্দুর রাজ্জাক , এলডিডিপি প্রকল্প পরিচালক ডাঃ জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ, ফারজানা মিমি প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com