1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

সিংড়ায় ৩১ দফার লিফলেট বিতরণ করলেন অধ্যক্ষ আনু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৫৪ Time View

সিংড়া (নাটোর) প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নাটোর-৬০, সিংড়া-৩ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আনারুল ইসলাম আনু লিফলেট বিতরণ করেছেন।

গত ৪ জুলাই (শুক্রবার) সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বিভিন্ন বাজারে অধ্যক্ষ আনু এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। লিফলেট বিতরণের পাশাপাশি তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা জানান, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে বলে তাঁরা বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com