1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

রাণীশংকৈলে শহীদ স্মরণে আলোচনা, দোয়া ও ফলজ গাছ বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৬ Time View
সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও ফলজ গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক শরিফউদ্দিন মাস্টার, প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, পীরগঞ্জ উত্তর শাখার ছাত্রশিবির সভাপতি মীর সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য মো. মোমিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সবাইকে একটি করে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com