1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর

রায়গঞ্জে জামাত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫২৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামাত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২১ জুন ) বিকেলে ধানগড়া দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।

তিনি লিখিত বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির চার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী তাড়াশ উপজেলার নওগাঁ হযরত হাজী শাহ সুফি জিন্দানী (রহ.) এর মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা স্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। ”তাকে জামাত-শিবিরের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপপ্রচার চালানো হয়েছে। যা ষড়যন্ত্রমূলক।” এসময় চার সংসদ সদস্য পদ প্রার্থীসহ উপস্থিত নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানান।

এ সময় চার সংসদ সদস্য পদ প্রার্থী, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল হকসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা জামায়তের আমীর আলী মর্তুজার কাছ জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশ জামায়াত ইসলামির মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী ড.মুহাম্মদ আব্দুস সামাদ সহ আমরা বেশ কয়েকজন তাড়াশ উপজেলার নওগাঁ মাজারে নামাজ আদায় করি। তবে কোন দলকে ও দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে কোন শ্লোগান দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com