1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৭১ Time View

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারো বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে, কেন্দুয়া- নান্দাইল সড়কের আঠারবাড়ী রায়ের বাজারে বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর উদোগ্যে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০২৩ সালে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ভারত থেকে চোরাইপথে আসা অবৈধ চিনিসহ একটি ট্রাক জব্দ করে। ওই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ২০২৪ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচ বারের নির্বাচিত ইউপি সদস্য ছাইদুর রহমানকে ওই মামলায় জড়িয়ে চার্জশিট দাখিল করে। স্থানীয়দের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বেআইনিভাবে স্থানীয় ফ্যাসিস্ট
আ.লীগের নেতাদের সাথে আঁতাত করে ছাইদুর রহমানকে ফাঁসাতে এ মামলায় তাকে জড়ানো হয়।

ফ্যাসিস্ট সরকারের আমলে তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলম ঘুষ, দুর্নীতি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ উপার্জন করে।

মামলা প্রত্যাহার ও ওই কর্মকর্তার বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সভাপতি ছাইদুর রহমান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দীন ভুঞা, সাবেক ছাত্রদল নেতা ইফতেখার হোসেন রোমান,মসজিদুল হক সোহেল, মিন্টু মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com