1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

ঘোড়াঘাটে বহনকারী ট্রাক চালক ধরিয়ে দিলো গরুসহ ২ চোরকে

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২২০ Time View
মনেয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করা গরুসহ ২ চোরকে স্থানীয়দের হাতে তুলে দিয়েছেন গরু বহনকারী এক ট্রাক চালক। বুধবার (১১জুন) পৌরশহরের চাম্পাতলী এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা চুরি করা গরুসহ ওই দুই চোরকে থানা পুলিশের হাতে তুলে দেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় গরুর মালিক মিন্টু পাহাড়ী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানা একটি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পৌরশহরের সাহেবগঞ্জ চাম্পাতলী এলাকার আজিজ মন্ডলের ছেলে মাহাফুজ মন্ডল কালু (২৫) এবং পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল করীম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চুরি করা গরু জয়পুরহাটে বিক্রি করার জন্য একটি ছোট ট্রাক ভাড়া করে ওই দুই চোর। ট্রাকে গরু উঠানোর পর চালকের কাছে তাঁদের কথা বার্তা সন্দেহজনক মনে হয়। সেসময় তাঁদেরকে কিছু বুঝতে না দিয়ে চালক তাঁর পরিচিত পৌরসভার সাবেক মহিলা কাউন্সিল (সংরক্ষিত) জোসনা বেগমকে বিষয় জানান এবং কৌশলে ট্রাক চালিয়ে গরুসহ ওই দুই জনকে পৌরশহরের চাম্পাতলী এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা লোকজনের হাতে গরুসহ ওই দুইজনকে তুলে দেন ট্রাক চালক। পরে ওই এলাকার মিন্টু পাহাড়ি নামে এক ব্যক্তি গরুটি নিজের বলে সনাক্ত করেন।
এর আগে গেল মঙ্গলবার (১০ জুন) গভীররাতে পৌরশহরের চাম্পাতলী এলাকার মিন্টু পাহাড়ির বাড়ির মাটির দেওয়ার কেটে একটি গাভিন গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামীদেরকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে এবং উদ্ধার হওয়া গরুটির বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com