1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জে একদিনের ‘ফকির’ হয়ে এতিমদের পাশে সুখপাখি ফুডব্যাংক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬৬৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

এক অভিনব মানবিক উদ্যোগে একদিনের জন্য ফকির সেজে বাড়ি বাড়ি ঘুরে কোরবানির গোশত সংগ্রহ করলেন সিরাজগঞ্জের কয়েকজন যুবক। তবে এই সংগ্রহ ছিল না নিজেদের জন্য এ গোশত সংরক্ষণ করা হবে সমাজের এতিম, অসহায় ও দরিদ্র মেয়েদের বিয়ের জন্য।

‘সুখপাখি ফুডব্যাংক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শনিবার (৭ জুন) সিরাজগঞ্জ শহরের হোসেনপুরসহ বিভিন্ন মহল্লায় ঘুরে এই গোশত সংগ্রহ করেন। সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত মাংস সংগঠনের নিজস্ব ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয়।

এই সংগৃহীত মাংস পরবর্তীতে কোনো অসহায় বা এতিম মেয়ের বিয়েতে ৫ কেজি করে প্রদান করা হয়। শুধু তাই নয়, পাশাপাশি জাকাত ফান্ড থেকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় বিয়ের খরচের জন্য।

সুখপাখি ফুডব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব বলেন,

“২০২০ সাল থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে আসছি। ঈদের দিন আমরা সদস্যরা একদিনের জন্য ফকির সেজে বাড়ি বাড়ি যাই। অনেকে ভালোভাবে গ্রহণ করেন, আবার কোথাও কোথাও ফিরেও আসতে হয়। তবে কাজটা আমরা হৃদয় দিয়ে করি, তাই খারাপ লাগলেও থেমে যাই না।”

তিনি আরও জানান, ঈদের পরে বিভিন্ন এলাকা থেকে সহযোগিতার আবেদন আসে, তখন ওই সংরক্ষিত গোশত দিয়ে এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।

স্থানীয় বাসিন্দা মইনুল ইসলাম রাষ্ট্র বলেন,

“প্রতি বছরই সুখপাখির সদস্যরা আমাদের বাড়িতে আসে। আমরা তাদের গোশত দিয়ে দিই, কারণ তারা একটি মহৎ কাজ করছে।”

অপর একজন স্থানীয়, ফরিদুল ইসলাম বলেন,

“সুখপাখি সমাজের উন্নয়নে প্রশংসনীয় কাজ করছে। আমরা তাদের পাশে আছি, থাকবও।”

৫ বছর ধরে এই সংগঠনটি মানবিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। কেবল ঈদের সময় নয়, যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য করাও তাদের নিয়মিত কাজের অংশ।

সত্যিই, এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানবসেবার এমন পথচলা আরও প্রসারিত হোক এমনটাই প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com