1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

শর্ট সার্কিট থেকে আগুনে ছাই কৃষকের বসতবাড়ি

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫০ Time View

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সবকিছু ছাই হয়ে ৩থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের।

মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা পূর্ব পাড়া
গ্রামের কৃষক খবির উদ্দিন (৪৫) বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, হঠাৎ ঘরে আগুন লেগে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু বসতবাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু বাড়ির কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সব কিছু পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল ইসলাম জানান, আগুনে ঘর বাড়ি পুড়ে গেছে তাদেরকে ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com