1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সলঙ্গায় নিম্ন মানের উপকরণ দিয়ে চলছে সড়ক নির্মান কাজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৯৭ Time View

সলঙ্গা প্রতিনিধি:

নিম্ন মানের উপকরণ দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের পাঠধারীতে সড়ক নির্মাণের কাজ।

পাটধারী বাজার হতে হবিবপুর আঞ্চলিক সড়কের বক্কার সরকারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাঁকা করনের কাজে এই নিম্ন মানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

শুক্রবার ( ২৩ মে )  সকালে ঠিকাদারের লোকজন তিন নাম্বার ইটের খোঁয়া ফেলতে গেলে এলাকার লোকজন রাস্তার কাজ বন্ধ করে দেন।

এলাকাবাসী জানান, ৫০০ মিটার রাস্তা পাকা করনের কাজে ৬২ লক্ষ্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন ভাটা থেকে ঠিকাদার মৃদৃল ও তার লোকজন ৩ নাম্বার ভূষা ইটের খোয়া দিয়ে রাস্তার সলিং দিয়ে কাজ করছে।
নিম্নমানের খোয়া সবার নজরে আসলে বার বার নিষেধ করা সত্ত্বেও দলীয় পরিচয়ে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে কাজ করতেই থাকে। আজ কয়েক গাড়ি একদম নিম্ননামের খোয়া ফেললে আমরা কাজ বন্ধ রাখতে বলি কিন্তু সে কাজ বন্ধ না করে উল্টো আমাদের হুমকি ধামকি দিয়ে কিছু খোয়া গাড়িতে উঠিয়ে নেই। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

সাব ঠিকাদারি প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজ এর মালিক মৃদূল ও আনোয়ার ঘটনার সত্যতার স্বীকার করে জানান, কিছু মাল নিম্নমানের পরেছে,আমরা ভাটার মালিকের সাথে কথা বলে মাল তুলে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি।

এ বিষয়ে উপজেলা ইন্জিনিয়ার মো. শহিদুল্লাহ মুঠোফোনে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে থাকলে তদন্ত করে সেগুলো অবশ্যই ফেরত পাঠানো হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহ্ জানান, এবিষয়ে আমি উপজেলা ইন্জিনিয়ার শহিদুল্লাহ কে তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com