1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ‎৪৯ বিজিবির অভিযানে যশোরে প্রায় আড়াই কোটি টাকার ১৩ পিস স্বর্ণের বারসহ আটক-১ সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

উল্লাপাড়ায় নানা আয়োজনে পালিত হলো মহান মে দিবস

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৫৭ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।এবারে এ দিবসের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক এক হয়ে নতুন করে গড়বো দেশ’।
শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দিবসটি উপলক্ষে উল্লাপাড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া পৌরশহরে পৃথক ব্যানারে শোক র‍্যালি ও শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে শ্রমিকেরা নিজস্ব আয়োজনে পৃথকভাবে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লাপাড়া পৌর শহরের উম্মুক্ত মঞ্চে উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নুর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পুলিশের সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্য খাঁন সাঈদ হাসান। আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা মোঃ আমিরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আাছাদুল ইসলাম। অন্যদিকে সরকারি আকবর আলী কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের আহবায়ক মোঃ মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলী। অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন ও সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও উপজেলা বিএনপির আয়োজনে নিজস্ব কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি দলীয় নেতা মোঃ শরফুূদ্দিন মঞ্জু। পৌর বিএনপি নেতা শওকাত হোসেন, গোলাম আউলিয়া, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন প্রমুখ। এছাড়াও উপজেলা জামাত পৌর শহরের শ্রীকোলা মোড়ে পৃথক সমাবেশের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com