1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ নিহত ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রেবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)।

আহত একই গ্রামের সৌম্য দাসের ছেলে সুমন কুমার দাসকে (৪২) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে পাবনাগামী মাইক্রোবাসটি নবগ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ট্রাকটি রাস্তার পাশের ঢালুতে উল্টে যায়। আর মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে তার আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com