1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

সিরাজগঞ্জে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ,  থানায় মামলা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। স্কুল ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে এক কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষনের অভিযোগ এনে স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ওই কিশোরকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

মামলার অভিযোগ পত্র ও স্থানীয় সুত্রে জানাযায়, ধর্ষনের শিকার স্কুল ছাত্রী সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামে নানার বাড়ি থেকে পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে।

গত ১৩ এপ্রিল একই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী (কিশোর) স্কুল ছাত্রীকে ফুসলিয়া পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায়। পরে মার্কেটের একটি কক্ষে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করে। প্রচন্ড রক্ত ক্ষরনে স্কুল ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সোমবার রাত ৩টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার রাতে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে তার পরিবার হাসপাতালে ভর্তি করে দেয়। তার প্রচুর রক্তক্ষরন হয়েছে। অস্ত্রপাচার করে দুটি সেলাই দেওয়া হয়েছে। শরীরে দুই ব্যাগ রক্তও দেওয়া হয়েছে। এখন সে ভালো আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com