1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত শেষ সময়ে গোল করে তুরস্কের জয়, পরাজয়েও নকআউট নিশ্চিত যুক্তরাষ্ট্রের হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল পবিত্র আশুরা আজ  কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

গাইবান্ধায় চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে  ইউনিয়নবাসীর বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ Time View

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের বিরুদ্ধে চিহ্নিত অবৈধ বালু ব্যবসায়ী মিলন, রানা কর্তৃক মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কামারজানি বন্দরে কামারজানি,মালিবাড়ি, গিদারী,মোল্লারচর ইউনিয়নের এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সুশীল সমাজ,দিনমজুর ও ব্যবসায়ীরা সরাসরি অংশগ্রহণ করেছে।

স্থানীয়রা জানায়, ব্যক্তি স্বার্থে কামারজানি,মালিবাড়ি, গিদারী ও মোল্লারচর ইউনিয়ন ধ্বংসের নীল নকশাকারী চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন,রানা এবং তাদের সহযোগী কর্তৃক ১২ নং কামারজানি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান মতিয়ার রহমান ও বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালায়। এতে করে এই চার ইউনিয়নের মানুষজন ফুসে ওঠে এবং এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন কামারজানী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. মাজু আহমেদ, বিএনপি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পাপুল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বকুল হোসেন, বালু মহাল প্রতিরোধ কমিটির আহবায়ক মো. ইকবাল হোসেন,যুগ্ম আহবায়ক মো. আফছার আলী বিডিআর, সামাজিক উন্নয়ন পদক্ষেপ নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন,বিএনপি নেতা মো. খাজা মিয়া,ইউপি সদস্য সেকেন্দার আলী, ইউপি সদস্য মো. ছদরুল কবির আঙ্গুর,ইউপি সদস্য মো. নুরুন্নবী মিয়া,ইউডিসি উদ্যোক্তা মো. মাহাবুবুর রহমান, মো. মোমিন মিয়া, জামায়াতে ইসলামীর নেতা মো. আল আমিন প্রমূখ।

বক্তারা বলেন, কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান চাঁদাবাজ বা ফ্যাসিষ্ট নয়,তার বিরুদ্ধে কুখ্যাত বালু ব্যবসায়ীরা ষড়যন্ত্র মূলক অপপ্রচার করছে। এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় বালু ব্যবসায়ীরা অপকর্মে লিপ্ত হয়ে মিথ্যাচার করছে।
মানববন্ধনে অংশ নেয়া সর্বসাধারণ ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে,এই সময়ের মধ্যে কুখ্যাত বালু ব্যবসায়ীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com