1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২৩ Time View

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ

দিনাজপুর-রংপুর মহাসড়কে ট্রাক্টরেরর চাকায় পিষ্ট হয়ে মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু এবং তার ছোট ভাই প্লাবন শাহ গুরুতর আহত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৯ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের দিনাজপুর-রংপুর মহাসড়কে মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের হক শাহ পাড়ার মোঃ নাজমুল হক শাহর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) তার ছোট ভাই প্লাবন শাহকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যোগে নিলফামারীর সৈয়দপুরে ইকু পেপারস মিলে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে একটি ডাম্পট্রাক মোটর সাইকেলটিকে সজোরে ধাঁক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় বিপরিত থেকে একটি দ্রুতগামী বালুবাহি ট্রাক্টর মো: রিয়ায়েদ হক (বাঁধন) (৩৫) কে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক্টর চালক ট্রাক্টরটি রেখে পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও ট্রাক্টর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com